মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান

বরিশাল জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান

অনলাইন ডেক্স : বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা এই স্লোগান নিয়ে আজ ২ অক্টোবর বুধবার সকাল ১০ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশন (এনপিও) শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন। সেখান থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল, ডঃ মোঃ নুরুল আলম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল, হরিদাস শিকারী, জেনারেল ম্যানেজার কেমিস্ট ল্যাবরেটরিজ লিঃ বরিশাল, কাজল ঘোষ, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯