মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স : রবিবার সকালে উপজেলা সদরের দুঃস্থ মানবতার হাসপাতালের হলরুমে পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মাদার তেঁরেসা স্বর্ণ পদান করায় গোধূলী সাংস্কৃতিক একাডেমীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বর্ণ পদকটি আগৈলঝাড়া উপজেলাবাসরি জন্য উৎসর্গ করেন ডাঃ হিরন্ময় হালদার।
এর আগে সংবর্ধনা প্রদান পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মিজানুর রহমান, ডাঃ আতিয়া পারভিন, ম্যানেজার মোঃ মনির হোসেন প্রমুখ। এ সময় আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন ঔষধ কোম্পানি প্রতিনিধিবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বরিশাল বিভাগের মধ্যে চিকিৎসাসেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য গোধূলী সাংস্কৃতিক একাডেমী কর্তৃক বরিশালের আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালের পরিচালক ডাঃ হিরন্ময় হালদারকে মাদার তেঁরেসা স্বর্ণ পদক ২০১৯ প্রদান করা হয়।
গত শুক্রবার বিকেলে ঢাকা সেগুন বাগিচায় সেগুন রেস্টুরেন্টে মাদার তেঁরেসা স্বর্ণ পদক প্রদান অনুষ্ঠানে ওই সংগঠনের সভাপতি ডাঃ মানিক লাল মজুমদােের সভাপতিত্বে প্রধান হিসেবে ডাঃ হিরন্ময় হালদারের হাতে মাদার তেঁরেসা স্বর্ণ পদক তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সিদ্দিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পরিজাদা সহিদুল আলম প্রমুখ