বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জম্মু-কাশ্মীরে দায়িত্ব পালনরত অবস্থায় আত্মহত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী

জম্মু-কাশ্মীরে দায়িত্ব পালনরত অবস্থায় আত্মহত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী

মানসিক বিষন্নতার কারণে জম্মু-কাশ্মীরে দায়িত্ব পালনরত অবস্থায় আত্মহত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক সহকারী উপ-পরিদর্শক ও বিএসএফের এক জওয়ান নিজের গুলি দিয়েই আত্মহত্যা করেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, জম্মুর রেলওয়ে কমপ্লেক্সের কাছে ভ্যান ভবনে শুক্রবার সহকারী উপ-পরিদর্শক যশবন্ত সিংহকে ঘাড়ে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়।

শনিবার প্রাথমিক তদন্তের কথা জানিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে ওই এএসআই তার সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালানোর ফলে দ্রুত তার মৃত্যু হয়েছে।

৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে যশবন্ত সিংহের ইউনিটকে জম্মু-কাশ্মীরে মোতায়েন করা হয়েছিল।

অপরদিকে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় বিনোদ কুমার নামে আধাসামরিক বাহিনী বিএসএফের এক জওয়ান সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। ডোডার ডেপুটি কমিশনারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত ওই সদস্য গত বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হন।

জম্মু-কাশ্মীর থেকে গত ৫ আগস্ট সেরাজ্যের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা অপসারণকে কেন্দ্র করে সেখানে যেসব অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর জওয়ান পাঠানো হয়েছিল তারমধ্যে বিএসএফের জওয়ান বিনোদ কুমারও ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯