সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতিসংঘে কাশ্মীরের পক্ষে জোরালো ভূমিকা রাখায় ইমরান খানকে বীরোচিত সংবর্ধনা দিতে পাকিস্তানে ব্যাপক প্রস্তুতি

জাতিসংঘে কাশ্মীরের পক্ষে জোরালো ভূমিকা রাখায় ইমরান খানকে বীরোচিত সংবর্ধনা দিতে পাকিস্তানে ব্যাপক প্রস্তুতি

অনলাইন ডেক্স : জাতিসংঘে কাশ্মীরের পক্ষে জোরালো ভূমিকা রাখায় ইমরান খানকে বীরোচিত সংবর্ধনা দিতে পাকিস্তানে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে রোববার দেশে ফিরছেন তিনি। এ উপলক্ষ্যে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রী পরিষদের সদস্য ও তেহরিকে ইনসাফের নেতারা ভীড় করেছেন। বিমানবন্দরের বাইরেও ইমরান খানকে সংবর্ধনা জানাতে অপেক্ষা করছে হাজার হাজার মানুষ।

ভারত অধিকৃত কাশ্মীরে মানবিক সংকট ও সেখানকার নাগরিকদের অবরুদ্ধ জীবনযাপনের বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে ব্যাপক প্রশংসিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

১৯৯২ সালে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া পাকিস্তানের সাবেক এ অধিনায়কের বক্তব্যকে অনেকেই অবিস্মরণীয় বলছেন। জাতিসংঘে ইমরান খানের ভাষণকে কেন্দ্র করে পাকিস্তারে জনপ্রিয় সংবাদ মাধ্যম ডন হেডলাইন করেছে ‘জাতিসংঘে ইমরান খানের বক্তব্য ৯২ সালের বিশ্বকাপ জয়ের মতোই স্মরণীয় হয়ে থাকবে।’

এর আগে নিউইয়র্ক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির মুখে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী বিমানের জরুরি অবতরণ করে।

শনিবার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে পাকিস্তান ফেরার পথে নিউইয়র্ক বিমানবন্দর থেকে রওনা হয়েছিলেন ইমরান খান। বিমানটি ৭০০ কিলোমিটার অতিক্রম করে কানাডার টরোন্টো সিটির আকাশে যখন উড়ছিল তখনই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

পাইলটরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বিমানকে ফের নিউইয়র্কে ফিরিয়ে নিয়ে আসেন। পরে নিউইয়র্কেই রাত কাটা ইমরান খান।

এক সপ্তাহ আগে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পা রাখেন ইমরান খান। অধিবেশনের বিভিন্ন সভায় তিনি চলমান কাশ্মীর সংকট, ভারতের সঙ্গে বৈরিতা ও অন্যান্য ইস্যু নিয়ে বিশ্বনেতাদের কাছে জোরাল বার্তা পৌঁছে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯