মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠি ২জনের ফাঁসি এবং ৩ জনকে যাবজ্জীবন

ঝালকাঠি ২জনের ফাঁসি এবং ৩ জনকে যাবজ্জীবন

অনলাইন ডেেক্স : ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে ডাকাত কর্তৃক গৃহকর্তার মা আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা মামলায় ২ জনকে ফাঁসি এবং ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করে রায় দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ২৩ সেপ্টেম্বর সোমবার শেষকার্যদিবসে বিচারক এসকে তোফায়েল হাসান আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের প্রয়াত আবুল হোসেনের ছেলে খায়রুল আলম ওরফে শেখ হাসান এবং একই গ্রামের প্রয়াত জালাল সরদারের ছেলে পিন্টাল ওরফে পিন্টু। যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিতরা হলেন, একই গ্রামের আবুল হোসেনের দুই ছেলে রিপন মিয়া ও সালাম মিয়া এবং আব্দুস সোবাহানের ছেলে সাহাদাৎ হোসেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর দুই আসামীকে খালাস দিয়েছে আদালত। রাষ্ট্র পক্ষের আইনজীবি এম আলম খান কামাল জানান, ২০০২ সালের ১৭ মে রাতে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে দন্ডিতরা লিটন সিকদারকে হত্যা ও তাদের বাড়িতে ডাকাতি করতে আসে। এসময় লিটন সিকদারের মা আনোয়ারা বেগম কুপি বাতি জ্বালিয়ে দিলে একই গ্রামের এ ডাকাতদলের চেহারা চিনে ফেলেন ঘরের লোকজন। এসময় ডাকাতরা ক্ষিপ্ত হয়ে আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন সদর থানায় ৭ জনকে আসামী করে মামলা হলে গোয়েন্দা পুলিশ (সিআইডি) তদন্ত শেষে ২০০৪ সালের ২১ ডিসেম্বর আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

 

বিডিসুত্রে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯