রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিরোজপুরে ভুয়া ড্রাইভিং লাইসেন্স পুলিশের অভিযোগ বক্স

পিরোজপুরে ভুয়া ড্রাইভিং লাইসেন্স পুলিশের অভিযোগ বক্স

 

  1. অনলাইন ডেক্স : পিরোজপুরে স্থাপিত পুলিশের অভিযোগ বক্সে দেয়া তথ্যের ভিত্তিতে ভুয়া ড্রাইভিং লাইসেন্স সিন্ডিকেটের সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পিরোজপুর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অফিসের ফিল্ড কন্ট্রাকটর মারুফ আকনকে (৩৬) আটক করা হয়েছে।

আটক মারুফ পিরোজপুর শহরের উত্তর নামাজপুর এলাকার বাসিন্দা মৃত মফিজ উদ্দিন আকনের ছেলে। পুলিশ জানায়, পিরোজপুরে স্থাপিত পুলিশের অভিযোগ বক্সে স্থানীয় সংক্ষুব্ধ জনৈক ব্যাক্তির দেয়া তথ্যের ভিত্তিতে মারুফ আকনকে আটকের পরে পুলিশ ওই সিন্ডিকেট সম্পর্কে জানতে পারে। এই সিন্ডিকেট সদস্যরা ভুয়া লাইসেন্স করতে জনপ্রতি ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। এর সঙ্গে যুক্ত সিন্ডিকেট সদস্যদের বিষয়ে পুলিশ ইতোমধ্যে ব্যাপক তদন্ত শুরু করেছে।

পিরোজপুর ডিবি পুলিশের উপ পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম জানান, একটি সংঘবদ্ধ চক্র পিরোজপুর বিআরটিএ অফিসের মাধ্যমে গত আড়াই মাসে দেশের বিভিন্ন জেলার তিন শতাধিক ব্যক্তিকে ভুয়া ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, সম্প্রতি পিরোজপুর বিআরটিএ অফিসে ফিঙ্গার প্রিন্ট মেশিন বসানোর পর এই প্রতিষ্ঠানের ঢাকা, বরিশাল ও পিরোজপুরে কর্মরত কতিপয় ব্যাক্তি ভুয়া ড্রাইভিং লাইসেন্স প্রদানের একটি সিন্ডিকেট তৈরি করে। এ সিন্ডিকেটে শুধু বিআরটিএ নয়, আরও দু-একটি সরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে।

অামার বরিশাল সুত্রধরে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯