রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নির্বাচনের আগেই গাজায় হামলা হবে: নেতানিয়াহু

নির্বাচনের আগেই গাজায় হামলা হবে: নেতানিয়াহু

রাশিয়া সফর শেষে দেশে ফেরার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এ হুমকি দেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।

রাশিয়া সফরে যাওয়ার আগেই গাজায় হামলার বিষয়ে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ইসরায়েলের ‘যুদ্ধবাজ’ এ প্রধানমন্ত্রী। ফেরার পর তিনি বলেন, ‘যে কোনো সময় এ হামলা হতে পারে’।

পর্যবেক্ষকরা নেতানিয়াহুর এই ঘোষণাকে নির্বাচনকে সামনে রেখে মৌলবাদী ইহুদিদের ভোট বাগিয়ে নেওয়ার ‘অপকৌশল’ হিসেবে দেখছেন।

কেবল গাজায় হামলার ঘোষণাই নয়, নেতানিয়াহু ক’দিন আগে এক টেলিভিশন ভাষণে জানান, তিনি পুনরায় নির্বাচিত হলে ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীরের জর্দান উপত্যকা নিজেদের দখলে নেবেন।

তার ওই ঘোষণায় আরব বিশ্বে নিন্দার ঝড় ওঠে। নিন্দা জানায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশ এবং রাশিয়াও।

এ পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে আরও সংঘাতের দিকে ঠেলে দেবে বলে শঙ্কা করেন বিশেষজ্ঞরা।

দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে। গাজা থেকে রকেট ছোড়ার অজুহাত তুলে তারা নানা সময় বিমান হামলা চালিয়ে থাকে সেখানে। এরপরও সীমান্তে প্রতি শুক্রবার ফিলিস্তিনিরা দখলদার দেশটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হন। সেখানেও নিয়মিতভাবে হামলা চালানো হয়।

তবে নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর এ হুমকির গুরুত্ব রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯