মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই বছর পর ক্যামেরার সামনে ঈশিকা খান

দুই বছর পর ক্যামেরার সামনে ঈশিকা খান

বিয়ের পর পুরোপুরি সংসার নিয়ে ব্যস্ত অভিনেত্রী ঈশিকা খান। নিজের গণ্ডি থেকে বেরিয়ে স্বামী-সন্তান নিয়ে বর্তমানে লন্ডনে কাটছে তার সময়। দুই বছর ধরে দূরে রয়েছেন লাইট-ক্যামেরার ঝলমলে দুনিয়া থেকেও।

তবে সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়ালেন এক সময়ের ছোট পর্দার এই অভিনেত্রী। তবে কোনো নাটকের জন্য নয়, একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। সে সময়কার কিছু ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

লন্ডন থেকে ঈশিকা জানান, কাজের জন্য ফিটনেস মোটামুটি ঠিক রেখেছেন তিনি। সম্প্রতি বিশ্ববিখ্যাত বিবি লন্ডনের হয়ে কাজ করেছেন তিনি। ফটোগ্রাফার ছিলেন সাজাদ সালার (পাকিস্তানী), মেকআপ আর্টিস্ট ছিলেন জুলিয়া আলী, যিনি বিশ্বের বড়বড় তারকাদের সাজিয়ে থাকেন। তার মাধ্যমেই কাজের সুযোগ এসেছে তার।

‘এটি মূলত মেকআপ, পোশাক ও গহনাসহ ব্রাইডাল শুট। ইন্ডিয়ান ডিজাইনার অনুশ্রী রেড্ডি, পাওয়ান এবং প্রনভ ব্রাইডাল আউটফিট, জুয়েলারিতে লন্ডনের আলিয়া জেমস প্রত্যেকেই নিজেদের জন্য ছবিগুলো ব্যবহার করবে’, বলেন ঈশিকা।

সর্বশেষ ২০১৭ সালে ক্যামেরা সামনে দাঁড়িয়েছিলেন ঈশিকা খান। চলতি বছর নভেম্বরের দেশে ফিরে বেশ কয়েকটি নাটকের অভিনয় করবেন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯