সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কান্নাভেজা চোখে নাফিসা জানালেন, বিপিএলে থাকতে চান

কান্নাভেজা চোখে নাফিসা জানালেন, বিপিএলে থাকতে চান

বিপিএলে থাকতে চান কুমিল্লার স্বত্বাধিকারী নাফিসা কামাল।

এবার বিসিবি সভাপতি জানিয়েছেন, বিপিএল আগের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হবে না। বঙ্গবন্ধুর নামে এই বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকার হারানোটা কিছুতেই মেনে নিতে পারছেন না নাফিসা কামাল।

দুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, এ বছর বিপিএল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হচ্ছে না। বিসিবির এই সিদ্ধান্তে ভীষণ ধাক্কা খেয়েছেন নাফিসা কামাল। কাল রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদেই ফেলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী।

বিসিবির সঙ্গে সব ফ্র্যাঞ্চাইজির চার বছরের চুক্তি শেষ হয়েছে। নতুন করে চুক্তির আগে গত মাসে ধাপে ধাপে প্রতিটি দলের স্বত্বাধিকারীদের সঙ্গে বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতামত জানিয়েছে বিসিবিকে। সবার মতামত জেনে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, এ বছর অন্তত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে না।

বিসিবির এ সিদ্ধান্তে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন নাফিসা। গুলশানে কাল নিজের কার্যালয়ে সজল চোখে কুমিল্লার চেয়ারপারসন বললেন, ‘অনেক দিন ধরে দলটা নিয়ে আছি। আজ বিপিএল যে পর্যায়ে এসেছে, তাতে আমার ফ্র্যাঞ্চাইজির অবদান আছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির অবদান আছে। বলতে গেলে একটু ইমোশনাল হয়ে যেতে হয়। শুরু থেকেই আছি এখানে।… পুরো বিশ্ব থেকে যে ভালোবাসা পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার।…ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি, এবার কুমিল্লা খেলবে, অথচ আমরা এটার সঙ্গে জড়িয়ে থাকতে পারব না, এটা আমার জন্য অনেক কষ্টকর।’

বিসিবির সিদ্ধান্ত স্বাগত জানিয়ে নাফিসা বলছেন, এবারও বিপিএলের সঙ্গে তাঁরা থাকতে চান, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে যে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে আমার দল সেটির বাইরে কিছুতেই থাকতে চায় না। আমরা চাই না এত বড় সুযোগ থেকে বঞ্চিত হই। আমাদের চাওয়া থাকবে, বিপিএল গভর্নিং কাউন্সিল আমাদের নিয়েই সার্থকভাবে টুর্নামেন্টটা আয়োজন করবে। আমরা পুরো সহযোগিতার হাত বাড়িয়ে দেব বিপিএল গভর্নিং কাউন্সিলের দিকে।’

তবে বিসিবি যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, তাতে অবাকই হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন, ‘আমাদের সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিল বসেছিল। বলেছিল খসড়া তৈরি করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে পাঠাবে। সেটিতে যদি আপত্তি থাকে, তবে সমঝোতা করব বা রাজি থাকলে চুক্তি সই করবে। এত দিন ধরে সেটির অপেক্ষায় ছিলাম।… যদি আগে থেকে আমাদের নোটিশ দেওয়া হতো যে এমন একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাহলে যোগাযোগ করতে সুবিধা হতো।’

এখন বিপিএলে থাকতে ভীষণ আগ্রহ প্রকাশ করলেও কদিন আগে বিসিবির সঙ্গে বৈঠক শেষে নাফিসাই অবশ্য বলেছিলেন, ‘ এটা আমাদের সবার জন্য অলাভজনক প্রয়াস। চিন্তা করছি আগামী বছর বিপিএলে থাকব কি না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯