মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে যৌন সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

বরিশালে যৌন সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

নারী ও শিশুর ওপর একের পর এক যৌন সহিংসতার ঘটনার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় ‘যৌন আক্রমণ আর নয়’- এ স্লোগানে নগ‌রের অশ্বিনী কুমার হলের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম।

ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও যৌন অত্যাচারসহ সব ধরনের সহিংসতার বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করে নারীপক্ষ ও বরিশাল মহিলা কল্যাণ সংস্থা। মানববন্ধনে নারীকে যথার্থ সম্মান প্রদান এবং যারা যৌন সহিংসতার ঘটনা ঘটাবে, দ্রুততার সঙ্গে উপযুক্ত শাস্তির মাধ্যমে তাদের বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানানো হয়।

তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের জেলা সমন্বয়কারী সোহানুর রহমানের সঞ্চলনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার যুগ্ম সম্পাদক প্রতিমা সরকার, এসইউভিও’র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, বিএসডিপির প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের সদস্য ইশতিয়াক আহমেদ রাব্বী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নারী ও শিশুর ওপর সহিংসতা নতুন কোনো বিষয় নয়। এটি মোকাবিলায় সরকারি-বেসরকারি নানা উদ্যোগও চলমান আছে। তবে নারীর ওপর সহিংসতা দমনে রাষ্ট্র এতটাই ব্যর্থ যে সহিংসতা এখন মহামারি আকার ধারণ করেছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের নারী-ই যৌন সহিংসতা ও ধর্ষণের শিকার হচ্ছে; ছেলে শিশুরাও বলাৎকার থেকে রেহাই পাচ্ছে না। যেন দেশে ধর্ষণ ও ধর্ষণ করে হত্যার মহোৎসব চলছে।

ঘরে, বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, ধর্ষণ চেষ্টা বা যৌন হয়রানি, উত্যক্তকরণ, এসিড আক্রমণসহ নানাবিধ সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশু। পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ব্যক্তির কাছেও নিরাপদ নয় তারা।

এসময় প্রতিবাদীরা বেশ কিছু ঘটনার তথ্য তুলে ধরেন। যা থেকে দেখা যায়, সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, বিগত ছয় মাসে সারাদেশে ৬৩০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। যার মধ্যে গণধর্ষণের শিকার ১৫৩ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জন এবং ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন সাত জন নারী। ১০৫ জন নারীর ওপর ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। যার মধ্যে একজন আত্মহত্যা করেছেন এবং একজনকে হত্যা করা হয়েছে। যৌন হয়রানির শিকার হয়েছেন ১২৭ জন। যাদের মধ্যে আট জন আত্মহত্যা করেছেন। ধর্ষণের প্রতিবাদ করায় খুন হয়েছেন তিন জন নারী ও দুই জন পুরুষ।

বক্তারা হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং জাতীয় পর্যায়ে কমিটি গঠন করে নারীর প্রতি সহিংসতা, যৌন নির্যাতন ও ধর্ষণ সংক্রান্ত সব আইন বাস্তবায়নের অগ্রগতি ও প্রতিবন্ধকতা নিয়মিত পরিবীক্ষণ ও যথাযথ নির্দেশ দিতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯