মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এডিস মশার লার্ভার সন্ধানে বিসিসি ও জেলা প্রশাসনের অভিযান

এডিস মশার লার্ভার সন্ধানে বিসিসি ও জেলা প্রশাসনের অভিযান

 

অনলাইন ডেক্স::

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভার সন্ধানে বরিশালে সাতটি বাড়ি ও নির্মানাধিন ভবনে অভিযান চালিয়েছে বরিশাল জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

এসময় নির্মানাধীন একটি বাড়িতে মশার লার্ভা খুঁজে পান তারা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই বাড়ির নির্মান কাজ পরিচালনার দায়িত্বে থাকা আব্দুল মালেক নামের এক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহমেদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতের প্রসিকিউশন অফিসার বরিশাল সিটি কর্পোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, ডেঙ্গু ও এডিস মশার বংশবিস্তার রোধে শুক্রবার (৩০ আগষ্ট) জুমা নামাজের পরে নগরের অক্সফোর্ড মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় এডিস মশার লার্ভার সন্ধানে ওই এলাকার মোট ৭টি বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশী করা হয়। এর মধ্যে অক্সফোর্ড মিশন এলাকার মেজর এমএ জলিল সড়কের একটি নির্মানাধীন বহুতল ভবনে মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। তবে বাড়ির মালিক পক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি। তাই ওই ভবনে নির্মান কাজ পরিচালনার দায়িত্বে থাকা আব্দুল মালেক নামের ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে বরিশাল শেরে-ই বাংলা মেসডিকেল কলেজ হাসাপতালে শুক্রবার(৩০ আগষ্ট) চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। তবে বিগত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে একজন বেড়েছে।

হাসপাতালের রেকর্ড রুমের তথ্যানুযায়ী, শুক্রবার শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪৭জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী। গতকাল চিকিৎসাধীন ছিলেন ১৫৫জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন ডেঙ্গু রোগী। এর আগের ২৪ ঘন্টায় ভর্তি হয়েছিলো ৪০জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন ৪৯জন। এর আগের ২৪ ঘন্টায় বিদায় নিয়েছিলো ২৮জন।

গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২২জন, নারী ১২জন এবং ৭জন শিশু। একই সময়ে বিদায় নেওয়া ৪৯ জনের মধ্যে পুরুষ ২৩জন, নারী ১৫জন এবং ১১জন শিশু।

গত ১৬ জুলাই থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮০১জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬৪৮জন। এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ৬জন রোগীর মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯